ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কমলা একটি সুস্বাদু ও সহজলভ্য ফল। বিশেষ করে এখনই কমলার সেরা মৌসুম। চোখ ধাধানো রঙ ও পুষ্টিগুণে ভরপুর বলে এই ফলটি সবারই খুব পছন্দ। ফল হিসেবে,জুস করে কিংবা অনেক রান্নাতেও কমলা ব্যবহার করা হয়। তাছাড়াও কমলার চা স্বাদে দারুণ। প্রতিদিন কমলা খেলে শরীরের নানান সমস্যা ও রোগ বালাই থেকে দূরে থাকা যায়।
- কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি এর অভাব পূরণ করে।
- কমলার জুসে উপস্থিত ভিটামিন সি দ্রুত সর্দি-কাশি সারিয়ে তোলে।
- কমলাতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট আছে যা ত্বকের সজীবতা বজায় রাখে।
- কমলাতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, তাই যে কোনো ক্ষতস্থান দ্রুত শুকাতে সাহায্য করে।
- কমলাতে উপস্থিত বিটা ক্যারোটিন সেল ড্যামেজ প্রতিরোধে সহায়তা করে।
- কমলাতে উপস্থিত লিমিনয়েড স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
- কমলাতে আছে ভিটামিন বি যা হৃদরোগ প্রতিরোধের জন্য ভালো ।
বিশেষজ্ঞরা মনে করেন- ডায়াবেটিস, মস্তিষ্ক গঠন ও ওজন কমাতে সাহায্য করে কমলা। তবে যাদের হাই পটাশিয়াম যুক্ত খাবারের ওপর নিষেধ আছে তাদের অবশ্যই পুষ্টিবিদ বা চিকিৎসকদের পরামর্শ নিয়ে কমলা খাওয়া উচিত। মনে রাখবেন এ ফলটি বেশি খেলে পেটে ব্যথা, ডায়েরিয়া বা বদহজম হতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments