বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপ্রথম পেসার হিসেবে নতুন কীর্তি অ্যান্ডারসনের
spot_img
spot_img

প্রথম পেসার হিসেবে নতুন কীর্তি অ্যান্ডারসনের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বয়স পেরিয়েছে চল্লিশের ঘর। অথচ এখনো বল হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাওয়া ইংলিশ পেসার এবার গড়লেন নতুন কীর্তি। ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্টে ছুঁয়েছেন সাতশ উইকেটের মাইলফলক। বোলার হিসেবে এই তালিকায় অবশ্য অ্যান্ডারসনের অবস্থান তিনে। তার আগে সাতশ উইকেটের তালিকায় ছিলেন কেবল শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন। এরা দুজনই স্পিনার। প্রথম পেসার হিসেবে এদের এলিট ক্লাবে জায়গা করে নিলেন জিমি। সেই সঙ্গে প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবেও।

আজ ভারতের বিপক্ষে ধর্মশালা টেস্টের তৃতীয় দিন কুলদীপ যাদবকে আউট করে অনন্য এ মাইলফলক ছুঁলেন ইতিহাসের সফলতম পেসার। ৬৯৮ উইকেট নিয়ে এ টেস্টে নেমেছিলেন অ্যান্ডারসন। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে শুভমান গিলকে বোল্ড করে পান ৬৯৯তম উইকেট।

এই কীর্তি গড়তে অবশ্য বাকিদের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। ৭০০ উইকেটের মাইলফলক ছুঁতে মুরালিধরনের লেগেছিল সবচেয়ে কম ১১৩টি টেস্ট। ওয়ার্ন মাইলফলক ছুঁয়েছিলেন ১৪৪তম ম্যাচে। অ্যান্ডারসনের লাগল ১৮৭ ম্যাচ।

টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অবশ্য বেশ পিছিয়ে ইংলিশ পেসার। এই তালিকায় সবার ওপরে আছেন রহস্যময় স্পিনার হিসেবে খ্যাত ৮০০ উইকেট নেওয়া মুরালিধরন। ৪১ বছর বয়সী অ্যান্ডারসনের সামনে এখন ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন। এবার তাকে ছাড়িয়ে যাওয়ার পালা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments