বৃহস্পতিবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সপ্তাহ
spot_img
spot_img

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সপ্তাহ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচি চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। দেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে পালিত হবে এ আয়োজন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের জন্য আটটি ক্যাটাগরিতে ২৩ জনকে পদক দেওয়া হবে। বুধবার (২৫ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলার আয়োজনের প্রস্তুতি সরেজমিনে দেখতে বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় তার সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন তারা। আয়োজনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন। তিন দিনব্যাপী এ কর্মসূচিতে প্রাণিসম্পদ পদক বিতরণ ছাড়াও থাকছে সচেতনতামূলক কার্যক্রম, র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, সংগীতানুষ্ঠান, রেসিপি প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী।

মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুসারে এবার আটটি ক্যাটাগরিতে ২৩টি পদক দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের স্বর্ণ ও রৌপ্য পদক দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পদক তুলে দেবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments