ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকা্ল মঙ্গলবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( EPS) হয়েছে ০.১০ টাকা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৪ টাকা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ইপিএস হয়েছে ০.৭৩ টাকা। গত বছরের একই সময়ে তা ০.৭৭ টাকা ছিল।
শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২.৭৩ টাকা।গত বছরের একই সময়ে তা ২২.০১ টাকা ছিল।
সমাপ্ত সময় শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৭৭ টাকা। গত বছরের একই সময়ে তা ০.৯৫ টাকা ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


























Recent Comments