সোমবার, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাফ্যাটি লিভারের সমস্যা কমাতে আদা কীভাবে খাবেন
spot_img
spot_img

ফ্যাটি লিভারের সমস্যা কমাতে আদা কীভাবে খাবেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনেকেরই ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে। অনেক কম বয়সীরা আজকাল এই সমস্যায় ভুগছে। সময় মতো এই সমস্যা নিয়ন্ত্রণ না করা গেলে নানা জটিলতা বাড়বে। বিশেষজ্ঞদের মতে,ফ্যাটি লিভারের সমস্যা এড়াতে হলে খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। এর পাশাপাশি ডায়েটে কিছু ঘরোয়া উপাদান রাখতে পারেন। এর মধ্যে আদা অন্যতম। এটি লিভারের যে কোনও সমস্যায় সুস্থ থাকতে সাহায্য করে। আদায় জিঞ্জেরল নামে এক ধরনের শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা লিভারের প্রদাহ এবং ফ্যাট গলাতে সাহায্য করে।

ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে আদা খাবেন
আদা-লেবুর পানি
এক গ্লাস হালকা গরম পানিতে আদা থেঁতলে ফুটিয়ে নিন। একটু ঠান্ডা হলে এতে লেবুর রস মিশিয়ে নিন। এই পানীয় হজম স্বাস্থ্য বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি বিপাক হার বাড়ায়। নেই সঙ্গে শরীরে জমে থাকা টক্সিন বের করে দেয়।

আদা-হলুদের চা
আদা ও হলুদ— এই দুই উপাদানই লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী। হলুদ গুঁড়োর তুলনায় কাঁচা হলুদ লিভারের জন্য বেশি ভালো। এক ইঞ্চি কাঁচা হলুদ ও আদা থেঁতলে পানিতে ফুটিয়ে নিন। এই পানীয় পান করলে লিভারের প্রদাহ কমে। সেই সাথে লিভারের সমস্যাও এড়াতে যায়।

আদা-পুদিনার ডিটক্স ওয়াটার
গরমে আদা-পুদিনার ডিটক্স ওয়াটার খেতে পারেন। এই পানীয় পেটের সমস্যা কমাতে সাহায্য করে। আদা-পুদিনার পানি পেটকে ঠান্ডা রাখতে সহায়ক। এক গ্লাস পানিতে এক মুঠো পুদিনা পাতা এবং এক ইঞ্চি আদা থেঁতো করে মিশিয়ে দিন। মিশ্রণটি ভালো করে ফুটিয়ে নিয়ে পান করুন। উপকার পাবেন। সূত্র: এই সময়

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments