ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ), দ্বিতীয় (জানুয়ারি-জুন,২০) ও তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর,২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিক: কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৩৩ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক
বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন,২০) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩ টাকা ৯৫ পয়সা।
তৃতীয় প্রান্তিক
বছরের ৯ মাসে বা তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর,২০) কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান করেছে ৮ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ১৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৬ টাকা ৬১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

































Recent Comments