রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাংলাদেশের বিরুদ্ধে সতর্ক অজিরা
spot_img
spot_img

বাংলাদেশের বিরুদ্ধে সতর্ক অজিরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাঁচবার ওয়ান ডে বিশ্বকাপ জিতলেও টি-২০ খেতাব আজও অধরা অস্ট্রেলিয়ার। অনেকেই ভেবেছিলেন, অ্যারন ফিনচরা এবারের মেগা টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স মেলে ধরবেন। কিন্তু গত ম্যাচে ইংল্যান্ডের কাছে বিশ্রীভাবে হেরে বিপাকে ডনের দেশ। তিনটি খেলে তাদের ঝুলিতে আপাতত চার পয়েন্ট। ‘এ’ গ্রুপে চারটি ম্যাচ জিতে ইংল্যান্ড শেষ চারের টিকিট পাকা করেই ফেলেছে। সমসংখ্যক ম্যাচে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ পয়েন্ট। তাই নক-আউটের আশা জিইয়ে রাখতে বৃহস্পতিবার বাংলাদেশকে হারাতে হবে অস্ট্রেলিয়াকে।

এই ম্যাচে অ্যারন ফিঞ্চরা ফেভারিট। অন্তত খাতায় কলমে। কিন্তু মাথায় রাখতে হবে, মাস তিনেক আগে তারা বাংলাদেশের মাটিতে টি-২০ সিরিজে ১-৪ ব্যবধানে পযুর্দস্ত হয়েছিল। তাই ডেভিড ওয়ার্নাররা সতর্ক। তাছাড়া ইতিমধ্যে শেষ চারের দৌড় থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের হারানোর কিছু নেই। বরং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে সান্ত্বনা পেতে চাইবে টাইগার্স ব্রিগেড।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। স্টিভ স্মিথের জায়গায় খেলতে পারেন মিচেল মার্শ। গত ম্যাচে দল হারলেও ফিনচ রান পেয়েছিলেন। তিনিই হয়তো ওপেন করবেন ওয়ার্নারের সঙ্গে। এছাড়া আছেন ম্যাক্সওয়েল, স্টোইনিস। অজিদের বোলিংও যথেষ্ট শক্তিশালী। পেস আক্রমণে রয়েছেন জস হ্যাজলউড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। দুবাইয়ের পিচে চমক দিতে পারেন অ্যাডাম জাম্পা।

অন্যদিকে, সাকিব-আল-হাসানের মতো তারকা অল-রাউন্ডারের না থাকাটা বাংলাদেশের কাছে বড় ধাক্কা। তবে এই ম্যাচে রিজার্ভ বেঞ্চ পরখ করে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। টুর্নামেন্টে নজর কাড়তে পারেনি টাইগার্সদের ব্যাটিং। বোলিংও তথৈবচ। তবুও প্রতিপক্ষকে হাল্কাভাবে নেওয়া উচিত নয় ফিঞ্চদের। না হলে পচা শামুকে পা কাটতে পারে!
ম্যাচ শুরু বিকেল ৩-৩০ মিনিটে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments