রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাংলাদেশের হয়ে অনন্য রেকর্ড গড়বেন সাকিব
spot_img
spot_img

বাংলাদেশের হয়ে অনন্য রেকর্ড গড়বেন সাকিব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামলেই শুরু থেকে সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হবেন সাকিব আল হাসান। টাইগার এই অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য রেকর্ড যেন একেবারে ছেলেখেলা। ক্যারিয়ারে রেকর্ড করেছেনও প্রচুর। নতুন আরেকটি রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের অধিনায়ক। যদি হঠাৎ কোনো ইঞ্জুরিতে না পড়েন তাহলে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিতেই নামবেন সাকিব।

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনার পরই এটি একরকম নিশ্চিত হয়ে গেছে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা আসর দিয়ে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা। প্রথম আসরে বাংলাদেশের হয়ে খেলেছেন সাকিব। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন সাকিব। ১৫ বছর পরও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই আছেন তিনি।

২০০৬ সালে অভিষেকের পর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টির দলে ছিলেন সাকিব ও মুশফিক। সদ্য সমাপ্ত এশিয়া কাপের পরপরই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন মুশফিক। ফলে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে দীর্ঘদিন খেলা ক্রিকেটার সাকিব। ক্রিকেট বিশ্বে এমন কীর্তি খুব কম খেলোয়াড়েরই আছে। ভারতের রোহিত শর্মা, দিনেশ কার্তিক ও সাকিব আল হাসান এখন পর্যন্ত এ দৌঁড়ে আছেন। ২০১০ সালের বিশ্বকাপেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি।

টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে বাংলাদেশের সাফল্য না থাকলেও সাকিবের ব্যক্তিগত অর্জন অসাধারণ। বিশ্বকাপে ৩১ ম্যাচে ২৬.৮৪ গড়ে ৬৯৮ রান করেছেন সাকিব। বল হাতে ১৭.২৯ গড়ে উইকেট নিয়েছেন ৪১টি। ক্রিকেটারদের মধ্যে যারা খেলছেন তাদের মধ্যে এই রেকর্ডে রাজত্ব করছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০০-এর বেশি রান এবং কমপক্ষে ৩০ উইকেট নেয়া দুই ক্রিকেটারের মধ্যে একজন সাকিব। এবার বিশ্বকাপে সুযোগ থাকছে এই পরিসংখ্যানকে আরেকটু এগিয়ে নেওয়ার। ৫৪৬ রান এবং ৩৯ উইকেট নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি অবসর নিয়েছেন অনেক আগেই।

এছাড়া এ মাসেই এই ফরম্যাট থেকে অবসর নেন মুশফিকুর রহিম। অবসর না নিলে আর বিশ্বকাপ দলে সুযোগ পেলে সাকিবের পাশে বসতে পারতেন মুশফিকও। সাকিবের পাশাপাশি এই তালিকায় নাম ওঠার সুযোগ ছিল মাহমুদুল্লাহ রিয়াদেরও। কিন্তু বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের দলে জায়গা হয়নি সাবেক টি-টোয়েন্টি অধিনায়কের।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments