ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম তিন ওয়ানডেতে দুটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন বাবর আজম। চতুর্থ ওয়ানডেতে এসে পেয়ে গেলেন তিন অঙ্কের দেখা। আর এই শতকের মাধ্যমে ইতিহাসের দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়ার পাশপাশি পাকিস্তানকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষেও তুলেছেন তিনি।

শুক্রবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৩৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। তিনে নেমে ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম শতক তুলে নেয়া বাবর খেলেন ১০৭ রানের ইনিংস। যার মাধ্যমে ইতিহাসের প্রথম ওয়ানডে ক্রিকেটার হিসেবে ১০০ ইনিংসের কম (৯৭ ইনিংস) খেলে ৫ হাজার রানের কীর্তি গড়েন তিনি। পাকিস্তান অধিনায়ক ভেঙেছেন প্রোটিয়া কিংবদন্তি হাশিম আমলার রেকর্ড। ৫০০০ রান করতে আমলার লেগেছিল ১০১ ইনিংস।
৩৩৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড কখনোই কক্ষপথে ছিল না। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে ব্যর্থ হন উইল ইয়ং, টম ব্লাল্ডেল, ড্যারেল মিচেলরা। চার নেমে ৬০ রানের ইনিংস খেলেছেন, কিছু সময়ের জন্য তাকে সঙ্গ দিয়ে ৪৬ রান করেছিলেন মার্ক চ্যাপম্যানও। তবে এরপর আর কেউ দায়িত্বশীল ইনিংস খেলতে না পারায় ৪৩.৪ ওভারে ২৩২ রানেই গুটিয়ে ১০২ রানের বড় হারের মুখ দেখতে হয় কিউইদের।
এই হারে সিরিজে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে পাকিস্তান। আগামীকাল সিরিজের শেষ ওয়ানডেতে হার এড়াতে না পারলে ধবলধোলাই হয়ে দেশে ফিরতে হবে টম ল্যাথামদের।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments