সোমবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ
spot_img
spot_img

বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট:  পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ফারজানা লালারুখ। আজ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফারজানা লালারুখকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুসারে নিয়োগের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বিএসইসির কমিশনার পদে নিয়োগ করা হলো। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বিএসইসির দুই কমিশনার পদত্যাগ করেন। ওই দুই পদ পূরণে পর্যায়ক্রমে নতুন দুজনকে কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। গত ২৮ আগস্ট সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফারজানা লালারুখ।

ফারজানা লালারুখ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। অনার্স ও মাস্টার্স-দুটোতেই তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ১৯৯৫ সালে একই বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন।

উল্লেখ, নতুন পদে যোগ দেওয়ার আগে তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্সে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments