ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সিডিবিএলে সর্বস্তরের বিনিয়োগকারীদের বিও একাউন্টের
নিরাপত্তা বিধানসহ ৪ দাবি জানিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন ইনভেস্টর’স ফোরাম অব চিটাগাং।

আজ ১৫ ডিসেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এ জি এম মো: আরিফ আহমেদের কাছে ইনভেস্টর’স ফোরাম অব চিটাগাংয়ের আহ্বায়ক আছলাম মোরশেদ ও যুগ্ম আহ্বায়ক এম.এ কাদের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেয়া হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশিনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আপনার নিরলস পরিশ্রম, প্রজ্ঞা, যোগ্য নেতৃত্বের কারণে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্তার প্রতিফলন ঘটায় পুঁজিবাজারে ধিরে ধিরে উন্নতি ঘটছে। বর্তমানে প্রেক্ষাপটে পুঁজিবাজার উন্নয়নে নিম্ন দাবিসমূহ বিবেচনার জন্য
উপস্থাপন করা হলঃ
১। একটি পত্রিকায় আমরা লক্ষ্য করি যে, সৎ সাংবাদিকতার নীতি নৈতিকতাকে ক্ষুদ্র
স্বার্থে বিসর্জন দিয়ে কয়েকজন বিনিয়োগকারীদের সিডিবিএলে থাকা শেয়ার ও
শেয়ারের সংখ্যা হুবুহু পত্রিকায় প্রকাশিত হয়েছে। এটি কেবল আইনের পরিপন্থি নয় বরং
পুঁজিবাজারের ছোট-বড়, দেশী-বিদেশী সকল বিনিয়োগকারীদের জন্য আতঙ্কিত হওয়ার
মতো দুঃসংবাদ। কারণ বিনিয়োগকারীর বিনিয়োগের নিরাপত্তা দিতে না পারলে ছোট-
বড় যেকোন বিনিয়োগকারী পুঁজিবাজারে বিনিয়োগ করতে সাহস পাবে না। উপরোক্ত
ঘটনায় সিডিবিএলের যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জোর
দাবি জানাচ্ছি।
২। সেকেন্ডারী মার্কেটে আবেদনকারীদের সবাই আইপিওর শেয়ার পাওয়ার নিশ্চয়তা প্রদান
করলেও প্রতি মাসে গণহারে আইপিও অনুমোদন দেওয়ার বিষয়টি বর্তমান বিকাশমান
পুঁজিবাজারের জন্য ঝুকিপূর্ণ বলে আমরা মনে করি। এমতাবস্থায় নতুন আইপিও
অনুমোদনে আরো কঠোর হওয়ার জোর দাবি জানাচ্ছি।
৩। পুঁজিবাজারে ২০১০ এর ধ্বসের পর লক্ষ লক্ষ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্থ হয়। তাদের
অনেকের লোন একাউন্ট বর্তমানে অচল করে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী উক্ত
একাউন্টের শেয়ার বেচাকেনা করতে পারছে না। বন্ধ থাকা এ সমস্ত একাউন্টে
বিনিয়োগকারীদের লেনদেন করার সুযোগ দানের জন্য জোর দাবি জানাচ্ছি।
৪। বর্তমান সরকার ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে আনতে অনেকটা সক্ষম হলেও
আমরা দেখছি পুজিঁবাজারে লোন একাউন্টগুলোতে সুদের হার ১৫% এর উর্ধ্বে। ক্ষুদ্র
বিনিয়োগকারীদের স্বার্থে সুদের হার আরও কমানেরা জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।
উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়নে আপনার দৃঢ় হস্তক্ষেপ কামনা করছি।
পুঁজিবাজারের উন্নয়নে আপনার সকল উদ্যোগকে ইনভেস্টর’স ফোরাম অব চিটাগাং
অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments