ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ১৩ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এ ১৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: মুন্নু ফেব্রিক্স, মনোস্পুল পেপার, তমিজউদ্দিন টেক্সটাইল, ইনডেক্স অ্যাগ্রো, খান ব্রাদার্স, ইউনিক হোটেল, আমান ফিড, মুন্নু সিরামিক, আরামিট সিমেন্ট, ফরচুন সুজ লিমিটেড, ন্যাশনাল ফীড মিল লিমিটেড, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং সাফকো স্পিনিং মিলস্।
তথ্যমতে, বৃহস্পতিবার মুন্নু ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৭.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
মনোস্পুল পেপার : বৃহস্পতিবার মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮০.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৮৮.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৮.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
তমিজউদ্দিন টেক্সটাইল : বৃহস্পতিবার তমিজউদ্দিন টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ১৯.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২১ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
ইনডেক্স অ্যাগ্রো: বৃহস্পতিবার ইনডেক্স অ্যাগ্রোর ক্লোজিং দর ছিল ১১৩.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১১৩.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৪.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১.৩০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
খান ব্রাদার্স: বৃহস্পতিবার খান ব্রাদার্সের ক্লোজিং দর ছিল ১০.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯.২৬ শতাংশ বেড়েছে।
ইউনিক হোটেল: বৃহস্পতিবার ইউনিক হোটেলের ক্লোজিং দর ছিল ৩৪.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৪.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
এছাড়া, আরামিট সিমেন্ট, ফরচুন সুজ লিমিটেড, ন্যাশনাল ফীড মিল লিমিটেড, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং সাফকো স্পিনিং মিলসের অসংখ্যা ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments