ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ২৪ মার্চ থেকে ২৯ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে প্রতিষ্ঠানটির লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা ফাইন ফুডসের লেনদেন হয়েছে ২২ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকা এবং ৬ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে- গ্রামীনফোন, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, লাভেলো আইসক্রিম, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক, বিএটিবিসি এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments