ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২৪ মে থেকে ২৯ মে, ২০২৫ তারিখ পর্যন্ত এই ছয় কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির প্রতিদিন গড়ে ৮ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা লেনদেন হয় এবং শাইনপুকুর সিরামিক্স লিমিটেডের প্রতিদিন গড়ে ৭ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফাইন ফুডস, ব্র্যাক ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, এনআরবি ব্যাংক এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments