ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় ১ যুগের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড ওয়ার্নার। অজিদের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি ওই ওপেনার ক্যারিয়ারের শেষ টেস্টে মাঠে নেমেছিলেন আজ। সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলে ফিফটির দেখা পান অজি এই ওপেনার। আর ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।

নিজের শেষ টেস্টে সিডনিতে প্রথম ইনিংসে মাঠে নেমে ৬৮ বলে ৩৪ রান করেছিলেন ওয়ার্নার। এরপর দ্বিতীয় ইনিংসে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খেললেন ৫৭ রানের ইনিংস। দুর্দান্ত অর্ধশতকে ওয়ার্নারের শেষ ইনিংসও হয়ে ওঠলো ঝলমলে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ড ওয়ার্নারের ঘরের মাঠ। ঘরের ছেলেকে বিদায় জানাতে এদিন উপচেপড়া দর্শকও ছিল এই মাঠে। মাঠ ছাড়ার সময় সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে বিদায় জানান ইতিহাসের অন্যতম সেরা ওপেনারকে। ওয়ার্নারও দুই হাত উঁচিয়ে বিদায়ী শুভেচ্ছার জবাব দিতে দেখা যায়। ১১২ টেস্টের ক্যারিয়ারে ৪৪.৫৯ গড়ে ৮৭৮৬ রানে শেষ করেন ওয়ার্নার, আছে ২৬ সেঞ্চুরি ও ৬৭ হাফ সেঞ্চুরি।
আর এমন এক ক্যারিয়ারের শেষে বিপক্ষ দল থেকেও সম্মান পেয়েছেন ওয়ার্নার। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ ডেকে নেন ডেভিড ওয়ার্নারকে। সঙ্গে তুলে দেন বাবর আজমের জার্সি। যেখানে স্বাক্ষর করেছেন পাকিস্তান দলের সব সদস্য।
জার্সি তুলে দিতে গিয়ে ওয়ার্নারকে ধন্যবাদও জানান শান মাসুদ। শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ধন্যবাদ তোমাকে। আমরা ভাবছিলাম পুরো দল তোমাকে বাবর আজমের জার্সি দেবো, এটা সৌজন্যতার স্মারক হিসেবে। তোমার জন্য শুভকামনা রইলো।
ডেইলি শেয়াবজার ডটকম/এম আর.


































Recent Comments