ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার আজ বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। আর বিক্রেতা সংকট থাকায় কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। কোম্পানিগুলো হলো: এশিয়া ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স ও ওয়ালটন হাইটেক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮৮ শতাংশ বা ৪ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪৪.৫০ টাকায় লেনদেন হয়েছে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৭৮ শতাংশ বা ৪ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪৪.৯০ টাকায় লেনদেন হয়েছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৭৬ শতাংশ বা ৩.২ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩৬ টাকায় লেনদেন হয়েছে।
ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮৮ শতাংশ বা ৩.৩ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩৬.৭০ টাকায় লেনদেন হয়েছে। নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯৭ শতাংশ বা ৩.১ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩৪.২০ টাকায় লেনদেন হয়েছে। ফনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৭৬ শতাংশ বা ৩.৬ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪০.৫০ টাকায় লেনদেন হয়েছে।
প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৭২ শতাংশ বা ২.৮ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩১.৬০ টাকায় লেনদেন হয়েছে এবং ওয়ালটন হাইটেকের শেয়ার দর ৭.৫০শতাংশ বা ৬৫.৬ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯৪০.৪০ টাকায় লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments