বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক কমলেও বেড়েছে লেনদেন
spot_img
spot_img

সূচক কমলেও বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৫ অক্টোবর ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০২ শতাংশ বা ৫১.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৪৬.৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১২.৭৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২২.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৮৫.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। সারাদিনে ডিএসইতে ৩৬ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৩৭৫টি শেয়ার ১ লাখ ৯৬ হাজার ৯৯১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৬৫ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ২.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯৯৭.৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৭ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ১২৩.০৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩.২২ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৭০৭.৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৩৩টির, কমে ১৭১টির এবং অপরিবর্তিত থাকে ৫১টির। সারাদিনে ডিএসইতে ৩৫ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৪৯৪টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৯৬৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৮৯ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৫ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০১ শতাংশ বা ১৪৫.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ১৩৯.৬২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৯৯৬ শতাংশ বা ৮২.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪৯৬.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ১৬৬ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৯ কোটি ২৩ লাখ ৫ হাজার ৬০৯ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ২০ লাখ ৮৯ হাজার ৫৫৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments