শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিপিএল মিস করছেন সাকিব: যাচ্ছেন সিঙ্গাপুর
spot_img
spot_img

বিপিএল মিস করছেন সাকিব: যাচ্ছেন সিঙ্গাপুর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপ থেকে ভুগছিলেন চোখের সমস্যায়। দেরি না করে বিশ্বকাপ চলাকালীন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো শুরু করেন সাকিব আল হাসান, কাজ হয়নি। বিশ্বকাপের পর শুরু হয় নির্বাচনি ব্যস্ততা। নির্বাচন শেষ হতেই উড়াল দেন লন্ডনে।

বিলেতে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পরও সমস্যা মেটেনি। বিপিএলের প্রথম দিন মাঠে নেমেই বুঝতে পারেন সমস্যা আরও জটিল হচ্ছে। শনিবার (২০ জানুয়ারি) ম্যাচ শেষ হতে ফ্র্যাঞ্চাইজিসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকদের জানান, চোখের সমস্যার কথা।
ঝুঁকি এড়াতে ক্রিকেট বোর্ড তড়িঘড়ি করে সাকিবকে পাঠাচ্ছে সিঙ্গাপুরে। রোববার দুপুর ১টায় উড়াল দেবেন সাকিব। সেখানেই আবারও দেখাবেন বিশেষজ্ঞ ডাক্তার। রাইজিংবিডিকে নিশ্চিত করেছে বিসিবির মেডিক্যাল বিভাগ।
প্রথম ম্যাচে ব্যাট হাতে ৩ বলে ২ রান করেন। খালেদ আহমেদের গতিতে পরাস্ত হয়ে বোল্ড হন রংপুরের এই অলরাউন্ডার। বল হাতে ছিলেন দুর্দান্ত। ১৬ রানে নেন ২ উইকেট। সিলেটের বিপক্ষে পরের ম্যাচে পাওয়া যাবে না সাকিবকে, এক প্রকার নিশ্চিত। কবে দেখা যাবে তাও নির্ভর করছে সাকিবের চোখের অবস্থার উপর।
গতবার সাকিব খেলছিলেন ফরচুন বরিশালে। এবার আসেন রংপুরে। অনুশীলনের প্রথম দিন থেকেই হাজির ছিলেন মাঠে। চশমা পরে প্রস্তুতি নিতে দেখা যায় তাকে। কিন্তু এক ম্যাচ না হতেই আপাতত যেতে হচ্ছে চিকিৎসার বিরতিতে।
এর আগে, গতকাল বরিশালের সঙ্গে হারের পর রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, চোখ নিয়ে সংগ্রাম করছেন সাকিব, ‘আমার কাছে মনে হয় উনি চোখে ওই জায়গা থেকে স্ট্রাগল করছে শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। শেষ ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে। সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments