রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান
spot_img
spot_img

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশের সংশ্লিষ্ট কন্সটিটুয়েন্সির বিকল্প নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সদ্য সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আবদুর রহমান খানকে ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ সংশ্লিষ্ট কন্সটিটুয়েন্সির জন্য বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগের মেয়াদ তিন বছর কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ভোগকৃত অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

মো. আবদুর রহমান খান ২০২৪ সালের ১৪ আগস্ট এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব হিসেবে দায়িত্ব নেন। ২০২৬ সালের জুনে সরকারি চাকরির নিয়মিত মেয়াদ পূর্ণ হলে তিনি ওই পদ থেকে অবসরে যান।

আবদুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাগত ডিগ্রি নিয়ে এফসিএমএ সনদ লাভ করেন। তিনি বিসিএস (কর) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments