ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১০ অক্টোবর, সোমবার পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ছয় কোম্পানি। কোম্পানিগুলোর সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের ও ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের নীরিক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- কুইন সাউথ টেক্সটাইল মিলস, সিপার্ল বিচ রিসোর্ট, বাংলাদেশ ল্যাম্পস, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, স্কয়ার টেক্সটাইল এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
কুইন সাউথ টেক্সটাইল: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২০ অক্টোবর বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
সিপার্ল বিচ: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১২ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রন্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
বাংলাদেশ ল্যাম্পস: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৮ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
এফএএস ফাইন্যান্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
স্কয়ার টেক্সটাইল: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২০ অক্টোবর বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২০ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments