ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার, ১০ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, নাভানা সিএনজি লিমিটেডে, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মুন্নু সিরামিক, তমিজউদ্দিন টেক্সটাইল, মনোস্পুল পেপার, মুন্নু এগ্রো এবং সোনালী পেপার।
জানা গেছে, বৃহস্পতিবার মুন্নু সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৩.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০৪.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৪.২০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১০.৩০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ২২৭.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩৫.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪৭.৭০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১৯.৯০ টাকা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে।
মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ২৬৭.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৮৫ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯০.৫০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২৩.৩০ টাকা বা ৮.৭২ শতাংশ বেড়েছে।
মুন্নু এগ্রোর শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ৫৭৩.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৭৪ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬১৬.৭ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪৩ টাকা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে।
সোনালী পেপারের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ৬৯৯.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭১৭.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৫১.৭০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৫২.৪০ টাকা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে।
এছাড়া, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, নাভানা সিএনজি লিমিটেডে, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়াররে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


























Recent Comments