ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের ৪ কোম্পানির। কোম্পানিগুলোর সভা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিগুলোর ৩০ সেপ্টেম্বর,২০২০ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
কোম্পানিগুলো হচ্ছে-
বেক্সিমকো ফার্মার পর্ষদ সভা ১২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
বেক্সিমকো লিমিটেডের ১২ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
বেক্সিমকো সিনথেটিকসের ১২ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
শাইন পুকুর সিরামিকসের ১২ নভেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments