ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২ নভেম্বর মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। তবে টাকার অংকে দৈনিক লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিন শেষে শেয়ারবাজারে ৩৯.০৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে

জানা যায়, আজ ১ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬২ শতাংশ বা ৪৩.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৫৪.৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৮.১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬০৫.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৯.০৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৫ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৮৭৭টি শেয়ার ২ লাখ ১৪ হাজার ৯১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৯৫ কোটি ১১ লাখ ৫৫ হাজার টাকা।
গতকাল ১ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৯৯৮.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৪.৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬২৫.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫.৩৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৪৭০টি শেয়ার ১ লাখ ৯৫ হাজার ৬৩৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৭৫ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৯ কোটি ৭১ লাখ ৫৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৫ শতাংশ বা ১৩৪.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৪০৪.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২০টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৩৩৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৬৬৫ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৪১ লাখ ৫৪ হাজার ৬৭০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments