শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৭ কোম্পানির শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

৭ কোম্পানির শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে ৭ কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে। যে কারণে এসব কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: ডেল্টা স্পিনিং, ইস্টার্ন লুব্রিকেন্ট, ইভেন্স টেক্সটাইল, ফার্মা এইডস, রহিমা ফুড, রিং সাইন এবং ফার কেমিক্যাল লিমিটেড।

ডেল্টা স্পিনিং: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৯.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।

ইস্টার্ন লুব্রিকেন্ট: কোম্পানিটির আগেরদিন শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩৫৫.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩৭২ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪৭৩.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১৭.৭ টাকা বা ৫ শতাংশ বেড়েছে।

ইভেন্স টেক্সটাইল: কোম্পানিটির আগেরদিন শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১১.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১ টাকা বা ৯.৬৫ শতাংশ বেড়েছে।

এছাড়া ফার্মা এইডসের শেয়ার দর ৭.৪৮ শতাংশ বা ৩৯.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫৭৩.১০ টাকায় লেনদেন হয়। রহিমা ফুডের শেয়ার দর ৮.৭৩ শতাংশ বা ২৪.৫০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩০৫.২০ টাকায় লেনদেন হয়।

রিং সাইনের শেয়ার দর ৯.২৬ শতাংশ বা ১ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১১.৮০ টাকায় লেনদেন হয়। ফার কেমিক্যালের শেয়ার দর ৯.৪৫ শতাংশ বা ১.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৩.৯০ টাকায় লেনদেন হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments