ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৬ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৭২ কোম্পানির মোট ৩৫ কোটি ৯০ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে স্কয়ার ফার্মা। কোম্পানিটি ব্লকে ৩ কোটি ২০ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এদিন ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো ২ কোটি ৬৩ লাখ ৬২ হাজার টাকার লেনদেন করে দ্বিতীয় এবং প্যারামাউন্ট টেক্সটাইল ২ কোটি ৫১ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া দিনটিতে ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কেডিএস এক্সেসরিজ, ইউনিয়ন ইন্সুরেন্স, মেট্রো স্পিনিং, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বিকন ফার্মা এবং চাটার্ড লাইফ ইন্সুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments