ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৬ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৪৩ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সর্বশেষ শেয়ার লেনদেন করেছে ৪০ টাকা ৯০ পয়সা। কোম্পানিটি ৬ হাজার ৭৯ বারে ১ কোটি ৯ লাখ ২০ হাজার ৪৩৯টি শেয়ার লেনদেন করে।
এছাড়াও লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের ৪৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩১ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- সী পার্ল বিচ, প্যারামাউন্ট টেক্সটাইল, লাফার্জ হোলসিম, রূপালী লাইফ ইন্সুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল এবং পেপার প্রসেসিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments