বৃহস্পতিবার, ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedব্ল্যাক ওয়ার দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হচ্ছে আরিফিন শুভ
spot_img
spot_img

ব্ল্যাক ওয়ার দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হচ্ছে আরিফিন শুভ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত বছর মুক্তি পেয়েছিল ‘মিশন এক্সট্রিম’। জঙ্গিবাদ দমনের গল্পে এই ছবি প্রথম পার্টে কিছুটা রহস্য রেখেই শেষ হয়। তখন জানানো হয়েছিল, দ্বিতীয় পার্ট আসবে, নাম ‘ব্ল্যাক ওয়ার’। এবার সেই অংশের টিজার উন্মুক্ত হলো।

প্রকাশিত টিজার বলে দিচ্ছে, রহস্য, সাসপেন্ট, অ্যাকশন, থ্রিলারে ভরপুর ‘ব্ল্যাক ওয়ার’ নতুন বছরের প্রথম ছবি হিসেবে আলোচিত হতে পারে! দর্শকের ধারণা এমনটাই। টিজার দেখে তারা এমনটাই আশা প্রকাশ করছেন।

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাবে ২০২৩ সালের প্রথম শুক্রবার (৬ জানুয়ারি)। ছবিটি নিয়ে নির্মাতা সানী সানোয়ার আগেই জানিয়েছেন, প্রথম পর্বের সাফল্যের পর আমরা ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পার্ট ‘ব্ল্যাক ওয়ার’ নিয়ে হাজির হচ্ছি, এটা সত্যি আনন্দের।

তিনি আরও বলেন, চলতি বছর ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু এই ছবিটি টেকনিক্যালি অনেক উন্নতমানের। সবকাজ শেষ করতে না পারায় সময় নিতে হল। আমরা চাই দর্শককে পরিপূর্ণ ছবি দেখাতে। নতুন বছরের প্রথম শুক্রবারেই ‘ব্ল্যাক ওয়ার’ মহাসমারোহে মুক্তি দিতে যাচ্ছি।

এতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। টিজারে তার সুঠাম দেহের উপস্থিতি নজর কেড়েছে। আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে একযোগে ছবিটি মুক্তি দেয়া হয়েছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments