বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবড় কারেকশনে পুঁজিবাজারের সপ্তাহ শুরু
spot_img
spot_img

বড় কারেকশনে পুঁজিবাজারের সপ্তাহ শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১২ সেপ্টেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় ধরণের কারেকশনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। তবে দৈনিক লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিন শেষে ডিএসইতে ২২.০৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৮ শতাংশ বা ৫৬.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২০২.০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৭৫.৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩৮.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.০৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬৩ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ৬৭ শেয়ার ৩ লাখ ৮৫ হাজার ৯১৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৭০৮ কোটি ৪০ লাখ ৪১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৯ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৭ শতাংশ বা ৬২.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ২৫৮.৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৫৯২.৩১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৫.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৬৪৭.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৭টির, কমে ১৭৭টির এবং অপরিবর্তিত রয় ২২টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৭.০৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬২ কোটি ৪২ লাখ ৮১ হাজার ৮৮১ শেয়ার ৩ লাখ ৭৪ হাজার ৩৬৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৬৯৬ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন ‍বেড়েছে ১১ কোটি ৮২ লাখ ১৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮০ শতাংশ বা ১৬৯.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৯৬২.১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৭টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৪ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ১৯৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৬ কোটি ৭৩ লাখ ১৮ হাজার ২১৩ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১৭ কোটি ৫৩ লাখ ৫৮ হাজার ৯৮২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments