বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদশেষ বেলায় বিক্রেতা সংকটে ৭ কোম্পানি
spot_img
spot_img

শেষ বেলায় বিক্রেতা সংকটে ৭ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ৭ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- উত্তরা ফাইন্যান্স, এম্বি ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন লুব্রিকেন্টস, লিন্ডে বাংলাদেশ, ফার্মা এইডস, রেকিট বেনকিজার এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার।

বৃহস্পতিবার উত্তরা ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৬.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৭.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫১.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৬০ টাকা বা ৯.৮২ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার এম্বি ফার্মাসিউটিক্যালসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫৫.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯৭.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪১.৬ টাকা বা ৭.৪৮ শতাংশ বেড়েছে।

এছাড়া, ইস্টার্ন লুব্রিকেন্টস, লিন্ডে বাংলাদেশ, ফার্মা এইডস, রেকিট বেনকিজার, ইউনিলিভার কনজিউমার কেয়ারের অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments