বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভারতীয় লিগে খেলবেন সাবিনা
spot_img
spot_img

ভারতীয় লিগে খেলবেন সাবিনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় প্রতি মৌসুমেই ভারতের নারী লিগের বিভিন্ন ক্লাব থেকে খেলার প্রস্তাব পান। গত বছরও প্রতিবেশী দেশের একটি ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছিলেন সাবিনা খাতুন। কিন্তু নারী ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বাফুফে থেকে ছাড়পত্র পাননি সাবিনা ও কৃষ্ণা রানী সরকার। অথচ জমকালো আয়োজন করেও দল না পাওয়ায় মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে ব্যর্থ হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের ব্যর্থতার বলি হয়েছিলেন সাবিনাসহ আরও বেশ কয়েকজন তারকা। যারা কিনা বিদেশি লিগে খেলে অর্থ উপার্জন করতে পারতেন।

বাংলাদেশের নারী ফুটবলের সেরা তারকা সাবিনা এবারও ভারতের নারী লিগে খেলার প্রস্তাব পেয়েছেন। কর্ণাটকের ক্লাব কিকস্টার্ট ফুটবল ক্লাবের সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করেছেন এ ফরোয়ার্ড। বুধবার সমকালের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন সাবিনা খাতুন, ‘হ্যাঁ, আমি এবার ভারতের ক্লাব কিকস্টার্টের হয়ে খেলব। আজই (বুধবার) ভিসার জন্য কাগজপত্র জমা দিয়েছি। ভিসা পেলেই সেখানে চলে যাবে। তিন মাসের চুক্তি শেষ হবে মার্চে।’

ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়াটা সময়সাপেক্ষ। এটা নিয়ে কিছুটা চিন্তিত সাবিনা। কারণ, কিকস্টার্ট ফুটবল ক্লাবের কর্তারা চাচ্ছেন ১২ জানুয়ারির গোকুলাম কেরালার বিপক্ষে ভারতের নারী লিগের ম্যাচে সাবিনাকে পেতে। কিন্তু বাস্তবে সেই সম্ভাবনা নেই। তাই ১৭ জানুয়ারি সেতু এফসির বিপক্ষে ক্লাবটির হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বলে জানান বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক, ‘আমি যেন দ্রুতই যেতে পারি, সেই চেষ্টা ক্লাবও করছে। যেহেতু সুযোগ পেয়েছি, তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এটা শুধু আমার নিজের জন্যই নয়, দেশের জন্যই সম্মানের। আশা করি, ভালো করতে পারব।

সাবিনার মতো কিকস্টার্ট ক্লাবে খেলছেন ভারতের বাইরের দেশের ফুটবলার। নেপাল নারী জাতীয় ফুটবল দলের মাঝমাঠের তারকা প্রীতি রায়ের সঙ্গে মেলাবন্ধন হবে তাঁর। ‘হ্যাঁ, এই ক্লাবে নেপালের প্রীতি রায়ও খেলছেন, তাঁকে আমি আগে থেকেই চিনি।’

শুধু প্রীতি রায়ই নন, ভারত জাতীয় দলের অনেক ফুটবলার আছেন এই ক্লাবে, যাদের সঙ্গে আগে থেকেই যোগাযোগ আছে সাবিনার। গত সাফে মাঠে যারা প্রতিপক্ষ ছিলেন, সেই রিতা রানী-দালিমা চিবাবার সঙ্গে এখন কিকস্টার্টের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবেন ৩০ বছর বয়সী এ ফরোয়ার্ড।

সাবিনার নতুন ক্লাব কিকস্টার্ট তিনবার কর্ণাটক নারী লীগের শিরোপা জিতেছিল। ভারতের নারী ফুটবল লিগে দু’বার কোয়ালিফাই করেছিল ক্লাবটি। ২০১৯-২০ মৌসুমে লিগে তৃতীয় হয়েছিল কিকস্টার্ট ফুটবল ক্লাব। আর ২০২২-২৩ মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছিল তারা। এবার তো সরাসরি ভারতীয় নারী ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলছে তারা। উড়িষ্যা এফসি এবং গোকুলাম কেরালার সঙ্গে শিরোপার জন্য লড়ছে তারা। তিন খেলায় সমান ৯ পয়েন্ট নিয়ে উড়িষ্যার সঙ্গে শীর্ষে আছে কিকস্টার্ট।

এবারই প্রথম ভারতের লিগে খেলছেন না সাবিনা। ২০১৮ সালে সেতু এফসির জার্সি গায়ে জড়িয়ে ছিলেন তিনি। সবকিছু ঠিক থাকলে এবার পুরোনো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়েই কিকস্টার্টের হয়ে অভিষেক হতে পারে সাবিনার।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments