শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনভারতে শাকিব খানের অনুষ্ঠানে ভাংচূর!
spot_img
spot_img

ভারতে শাকিব খানের অনুষ্ঠানে ভাংচূর!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের আসামের পশ্চিম খাগড়াবাড়িতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আসামের একটি আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল ঢাকার সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের। তবে অনুষ্ঠান দেরি হওয়ায় স্থানীয়রা হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে এই আয়োজন, ভেঙে ফেলা হয়েছে মঞ্চ ও শতাধিক চেয়ার।

সংবাদমাধ্যম অনুযায়ী, অনুষ্ঠান শুরু হওয়ার কথা রাত ৮টায় হলেও তা ১১টা অবধি না হওয়ায় ক্ষুব্ধ হন দর্শকরা। এক পর্যায়ে হামলা চালাতে থাকেন মঞ্চে। ভাংচূরের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

তবে শাকিব খান অক্ষত আছেন। তিনি সে সেময় সেখানে ছিলেন না বলে নিশ্চিত করেছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্ম। প্রতিষ্ঠানটি গণমাধ্যমকে জানিয়েছে, অনুষ্ঠানের উত্তপ্ত পরিস্থিতির সময় সেখানে উপস্থিত ছিলেন না তিনি।

শাকিব এখন বহুল প্রতীক্ষিত ‘রাজকুমার’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া আরও কয়েকটি বড় বাজেটের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সেগুলো পর্যাক্রমে শুটিং শেষে মুক্তি পাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments