শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকথা বলছেন কাজী সালাহউদ্দিন
spot_img
spot_img

কথা বলছেন কাজী সালাহউদ্দিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হূদেরাগে আক্রান্ত বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের জ্ঞান ফিরেছে এবং তিনি কথা বলছেন। এখনো আইসিইউতে রয়েছেন। সালাহউদ্দিনের স্ত্রী ইমা সালাহউদ্দিন দিনে একবার আইসিইউতে গিয়ে রোগীকে দেখার সুযোগ পাচ্ছেন। সেটা চার পাঁচ মিনিটের জন্য। ছেলে-মেয়েরা যাওয়া-আসা করলেও তারা আইসিইউতে প্রবেশ করতে পারছেন না।

সালাহউদ্দিনের স্ত্রী ইমা হাসপাতালেই থাকছেন। তরল খাবার দেওয়া হচ্ছে। সালাহউদ্দিন কথা বলছেন শুনে সবচেয়ে খুশি তার পরিবার। এখনই বাবার বেডের পাশে না যেতে পারলেও তারা হাসপাতালের রুমে থাকছেন। সন্ধ্যা পর্যন্ত ছেলে কাজী শাফিল ছিলেন, সন্ধ্যায় গিয়েছেন কন্যা কাজী সারাজিন।

গতকাল তাকে দেখতে গিয়েছিলেন বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ। তার সূত্রে জানা গেল বাফুফে সভাপতি এখন ভালো আছেন। কথা বলছেন সালাহউদ্দিন। কি কথা হয়েছে, জানতে চাইলে কিরণ বলেন, ‘ভাবী (সালাহউদ্দিনের স্ত্রী) কথা বলেছেন। উনাকে অ্যালাও করা হয়েছে। আমরা কেউ ওখানে যেতে পারব না।

সালাহউদ্দিন কী কথা বলেছেন? কিরণ বললেন, ‘নানা কথা বলেছেন। দেশের ফুটবলের কথা বলেছেন, মিডিয়ার কি অবস্থা, এসব কথা বলেছেন।’ ফুটবলের কথা বা মিডিয়ার কথা—এটা কি আপনি বাড়িয়ে বলছেন? চটজলদি কিরণের জবাব, ‘আরে না, না। আমি কেন বাড়িয়ে বলব। আমি তো আইসিইউতে ঢুকতে পারব না। আমি ভাবীকে জিজ্ঞেস করেছিলাম—কি কথা হয়েছে। তখন উনি আমাকে অনেক কথাই জানালেন, এর মধ্যে এই কথাগুলো জানালেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments