সোমবার, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভিনি-এমবাপ্পের শীর্ষে রিয়াল
spot_img
spot_img

ভিনি-এমবাপ্পের শীর্ষে রিয়াল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ডার্বিতে ধরাশায়ী হওয়ার পর ঠিক এক সপ্তাহ। এমন সময় রিয়াল মাদ্রিদের দরকার ছিল জয়ের ছোঁয়া, আত্মবিশ্বাস ফেরানোর মতো এক পারফরম্যান্স। শনিবার রাতে সেটাই এনে দিলেন ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে আবারও লা লিগার শীর্ষে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। তবে এই জয়ের আনন্দের মাঝেই অস্বস্তির খবর হলো চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে এমবাপ্পেকে।

প্রথমার্ধে গোলশূন্য লড়াই চললেও বিরতির পর মাত্র দুই মিনিটেই গতি পায় খেলা। বাঁ দিক থেকে কেটে ঢুকে একক প্রচেষ্টায় গোল করেন ভিনিসিউস জুনিয়র, যার শট সান্তি কোমেসানিয়ার পায়ে লেগে দিক বদলে জালে ঢোকে (১-০)। ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। এর আগে রাফা মারিন বক্সে ফাউল করেন তাকে। আর ঠান্ডা মাথায় বল জালে পাঠান ভিনি।

৭৫ মিনিটে ভিয়ারিয়ালের জর্জেস মিকাউতাদজে দারুণ এক শটে ব্যবধান কমান (২-১)। কিন্তু এক লাল কার্ডেই শেষ হয়ে যায় তাদের প্রত্যাবর্তনের আশা। ম্যাচের ৭৮ মিনিটে সান্তিয়াগো মরিনো দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন। এ সময় তিনি ফাউল করেছিলেন সেই ভিনিসিউসকেই।

১০ জনের ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ দিকে চাপ বাড়ায় রিয়াল। দুইবার ভিনি গোলের সুযোগ হারালেও ৮১ মিনিটে বদলি খেলোয়াড় ব্রাহিম দিয়াজের পাস থেকে দারুণ এক ফিনিশে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু গোল উদ্‌যাপন শেষ হতেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গোড়ালির ইনজুরিতে ব্যথায় কাতর। পরে বদলি হিসেবে রদ্রিগো নামলে, বার্নাব্যু জুড়ে নেমে আসে নীরবতা।
ইনজুরির আগে পর্যন্ত দারুণ ছন্দে ছিলেন এমবাপ্পে। ক্লাব ও দেশের হয়ে টানা নয় ম্যাচে গোল, যা তার ক্যারিয়ারের সেরা ধারাবাহিকতা। রিয়ালের শেষ ৩০টি লা লিগা গোলের মধ্যে একাই করেছেন ১৮টি।

প্রথমার্ধে মাদ্রিদের রক্ষাকবচ হয়ে দাঁড়ান থিবো কোর্তোয়া। ৪১ মিনিটে টানি অলুওয়াসেইয়ের একক প্রচেষ্টার শট কাছাকাছি থেকে দারুণভাবে ঠেকিয়ে দেন বেলজিয়ান এই গোলরক্ষক। ওই সেভ না এলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।
এই জয়ে ৮ ম্যাচে ৭ জয় নিয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২১। বার্সেলোনা তাদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে। তবে আজ রবিবার রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। অন্যদিকে, টানা হার ভিয়ারিয়ালকে নামিয়ে দিয়েছে টেবিলের নিচের অর্ধে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments