ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৩ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৭ টাকা বা ৯.৯৪ শতাংশ। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর হয়েছে ৭৭ টাকা ৪০ পয়সা।
এদিকে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ৯.৯৩ শতাংশ দর বেড়ে এ তালিকার দ্বিতীয় এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৯.৯০ শতাংশ দর বেড়ে গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে রহিম টেক্সটাইল, আরামিট সিমেন্ট, মেঘনা লাইফ ইন্সুরেন্স, মেঘনা ইন্সুরেন্স, ন্যাশনাল টি, হাইডেলবার্গ সিমেন্ট এবং নর্দান জুট ম্যানুফ্যাক্চারিং লিমিটেড এই তালিকার অন্তর্ভূক্ত হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments