ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৩ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৪১ কোটি ৭১ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড ৪০ কোটি ৯০ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় ও নাভানা ফার্মা ৩১ কোটি ৪৮ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন রূপালী লাইফ, জেমিনি সি ফুড, ইনট্রাকো, ওরিয়ন ইনফিউশন, মেঘনা লাইফ ইন্সুরেন্স, চাটার্ড লাইফ ইন্সুরেন্স এবং অ্যাডভেন্ট ফার্মা এই তালিকায় অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments