মঙ্গলবার, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামন্ত্রী রিয়াজের ৬ বলে ইফতিখারের ৬ ছক্কা
spot_img
spot_img

মন্ত্রী রিয়াজের ৬ বলে ইফতিখারের ৬ ছক্কা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলতে এসেছিলেন পাকিস্তানের তারকা বোলার ওয়াহাব রিয়াজ। পিএসএল খেলতে বিপিএলকে বিদায় জানিয়ে দেশে ফিরেছেন আরেক পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ। টুর্নামেন্টের মাঝপথে পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী হওয়ার খবর পান এই পেসার। তাই মন্ত্রিত্ব গ্রহণ করতে বিপিএলের মাঝপথে দেশের উদ্দেশ্যে উড়াল দেন তিনি।

পিএসএলকে সামনে রেখে রোববার (৫ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছে ইফতিখার কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও রিয়াজের পেশোয়ার জালমি। কোয়েটার ইনিংসে ১৯তম ওভার করতে আসেন সদ্য ক্রীড়ামন্ত্রী হওয়া রিয়াজ। সেই ওভারে সবকটি বলেই ছক্কা হাঁকান ফরচুন বরিশালের হয়ে দারুণ ফর্মে থাকা ইফতিখার।

ওভারের প্রথম বলেই ফ্লিক শটে বল মাঠ ছাড়া করেন তিনি। রিয়াজ দ্বিতীয় বলটি করেন শর্ট লেন্থে। সেই বলে উড়িয়ে ব্যাট চালিয়ে ছক্কা পান তিনি। পরের চারটি বলেও ফল একই। রীতিমতো নাভিশ্বাস তুলে ছাড়েন রিয়াজ ও তার দলের। ইফতিখারের ৬ ছক্কায় নির্ধারিত ২০ ওভার শেষে ১৮৪ রানের সংগ্রহ পায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ৫০ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন ইফতিখার।

আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে পিএসএলের এবারের আসর। টুর্নামেন্টে কোয়েটা ও জালমি ছাড়াও থাকছে আরও চার দল। দলগুলো হলো, করাচি কিংস, মুলতান সুলতান্স, লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments