ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু থেকে সূচকের বাড়লেও কমেছে অধিকাংশ শেয়ার দর। এ মন্দা বাজারেও প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। যে কারণে এসব কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে: একমি পেস্টিসাইডস লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি।
একমি পেস্টিসাইডস: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৪.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৩০ টাকা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে।
ডেল্টা লাইফ ইন্সুরেন্স: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ২০৩.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২০৫.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২১.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৭.৮০ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
সেনা কল্যান ইন্সুরেন্স: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments