মঙ্গলবার, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওমীর আক্তারের আইপিও আবেদন শুরু
spot_img
spot_img

মীর আক্তারের আইপিও আবেদন শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় থাকা মীর আক্তার হোসেন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু। যা  চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ার ইস্যুর মাধ্যমে ১২৫ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে আইপিওতে ৫৪ টাকা মূল্যে ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৭৪৭টি সাধারণ শেয়ার ছেড়ে ৫৬ কোটি ৮ লাখ ৩৩ হাজার ২০০ টাকা এবং যোগ্য বিনিয়োগকারীদের কাছে ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৮০০টি শেয়ার ৬০ টাকা মূল্যে ছেড়ে ৬২ কোটি ৩১ লাখ ৪৮ হাজার টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করবে।

এর আগে গত ১৩ আগস্ট বিএসইসি ৭৩৫তম কমিশন সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।এবং ৭৪৭তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির নির্মাণ সংক্রান্ত যন্ত্রপাতি ক্রয়, ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) খরচ খাতে ব্যয় করবে।

এর আগে অবকাঠামো নির্মাণখাতের কোম্পানি মীর আখতার হোসেন লিমিটেডের শেয়ার বিক্রির জন্য ৪ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বিডিং বা নিলাম হয়। যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১৩ আগস্ট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কোম্পানির শেয়ার বিক্রির জন্য বিডিংয়ের অনুমোদন দেয়।

২০১৯ সালের ৩০ জুন শেষে সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪ টাকা ৭১ পয়সা ও শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া) ৩৩ টাকা ৬৩ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬ টাকা ৩২ পয়সা।

আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments