ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারনে ডিএসই নোটিস দিলে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
শ্যামপুর সুগার মিলস লিমিটেড: কোম্পানিটির গত ১০ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ৯৬ টাকা ৩০ পয়সা। ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ১১৪ টাকা ২০ পয়সা উন্নীত হয়েছে।
ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির গত ১০ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ৫৪ টাকা ৪০ পয়সা। ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৬৩ টাকা ৪০ পয়সা উন্নীত হয়েছে।
ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির গত ৩ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ১০৫ টাকা ৪০ পয়সা। ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ১৩৬ টাকা ৩০ পয়সা উন্নীত হয়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments