ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭০টি কোম্পানির মোট ৮০ লাখ ৬৩ হাজার ২১৮টি শেয়ার ৪৯ কোটি ৯৬ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি ১১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সি পার্ল বিচ রিসোর্টে এন্ড স্পা লিমিটেড ১১ কোটি ৪৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং বাংলাদেশ স্টিল ৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- বিকন ফার্মা, সিলভা ফার্মা, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, ব্রাক ব্যাংক, লুব-রেফ বাংলাদেশ এবং সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments