শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামেসি-নেইমারবিহীন চ্যাম্পিয়ন্স লিগ শুরু
spot_img
spot_img

মেসি-নেইমারবিহীন চ্যাম্পিয়ন্স লিগ শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দেওয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দেখা যায়নি। প্যারিস সেইন্ট জার্মেইয়ে খেলার কারণে লিওনেল মেসি ও নেইমার ছিলেন ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সর্বোচ্চ আসরে। কিন্তু নেইমার সৌদি ক্লাব আল হিলাল এবং মেসি যুক্তরাষ্ট্রের মায়ামিতে যোগ দেওয়ায় এবার দুই তারকাকে দেখা যাবে না চ্যাম্পিয়ন্স লিগে।

এত দিন যাদের ছাড়া কল্পনাও করা যেত না চ্যাম্পিয়ন্স লিগ, সেই মেসি-নেইমারবিহীন এ প্রতিযোগিতা আজ থেকে মাঠে গড়াচ্ছে। রোনালদো, মেসি, নেইমারের মতো তারকার অনুপস্থিতিতে কিছুটা হলেও জৌলুস হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ। তার পরও ক্লাব ফুটবলের এই বড় আসরটি হাজির হয়েছে নানা রোমাঞ্চ নিয়ে।

২০ বছর পর এ প্রতিযোগিতায় নাম লেখানো নিউক্যাসল ক্লাবটি সৌদি মালিকানাধীন। বর্তমান সময়ে সৌদি ফুটবলে যে রং ছড়িয়েছে, তাতে করে এ ক্লাব নিয়ে আগ্রহ থাকবে সবার। আজ প্রথম দিনেই এসি মিলানের মাঠে খেলতে নামবে তারা। একই সঙ্গে শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে নামছে ম্যানচেস্টার সিটি। ইত্তিহাদে পেপ গার্দিওলার দল খেলবে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে।

এক মৌসুম পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে ফেরা বার্সেলোনা নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে আতিথ্য দেবে অ্যান্টওয়ার্পকে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়। আর নেইমার-মেসি ক্লাব ছাড়লেও পিএসজির ভরসা হয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এ তারকাকে প্রথমেই চ্যালেঞ্জে পড়তে হচ্ছে। পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি খেলবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments