শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাযুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ বাতিল
spot_img
spot_img

যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ বাতিল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: করোনার কারণে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ বাতিল করা হয়েছে। আয়ারল্যান্ড দলের সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের দুজন সঙ্গী নতুন করে করোনা পজিটিভ হয়েছেন। ওই দুই খেলোয়াড় ক্লোজ কন্টাক্টে ছিলেন।

সিরিজ বাতিল হওয়ায় আয়ারল্যান্ড দল ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলতে শুক্রবার ফ্লোরিডা থেকে জ্যামাইকার বিমান ধরবে। তবে করোনায় আক্রান্ত সাপোর্ট স্টাফের দুই সদস্য আইসোলেশন শেষ করবেন যুক্তরাষ্ট্রে। শেষ ওয়ানডে মাঠে গড়ানোর ৪৮ ঘণ্টা আগে তিন ম্যাচের সিরিজ বাতিল করা হলো। এর আগে ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে বাতিল হয় ম্যাচ অফিসিয়াল ও স্বাগতিক খেলোয়াড়দের কয়েকজনের করোনা শনাক্ত হলে। পরে জানা যায়, খেলোয়াড়দের রিপোর্ট ছিল ফলস পজিটিভ। এরপর যুক্তরাষ্ট্র ক্রিকেট ম্যাচ অফিসিয়াল পাল্টানোর আশ্বাস দিলে শেষ দু’টি ম্যাচ মাঠে গড়ানোর আশা দেখা দেয়।

উল্লেখ্য, এই প্রথমবার দেশের মাটিতে আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে সিরিজ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। আইরিশদের হারিয়ে টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ইতিহাসও গড়ে তারা। দুই ম্যাচের সিরিজটি শেষ হয় ১-১ এ।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments