ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী চুক্তির শর্তগুলো যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও শান্তি আলোচনার প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
মঙ্গলবার (১৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী চুক্তির শর্তগুলো পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
তিনি জানান, চুক্তির শর্তগুলোর মধ্যে রয়েছে নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ করা সম্পদ ছাড় করা।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে। ফলে এই নৌপথ বন্ধ রাখার হুমকি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments