রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদরাইট শেয়ার ইস্যু করবে জিপিএইচ ইস্পাত
spot_img
spot_img

রাইট শেয়ার ইস্যু করবে জিপিএইচ ইস্পাত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি ২:১ হিসেবে রাইট শেয়ার ইস্যু করতে চায়। অর্থাৎ বিদ্যমান প্রতি ১টি শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা। দশ টাকা অভিহিত মূল্যেই এ শেয়ার ইস্যু করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে রাইট শেয়ার ইস্যুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বৈঠকেস র্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা, ও অনুমোদন ও ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র অনুসারে, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৯৬৭ কোটি ৭৬ লাখ টাকা সংগ্রহ করবে।এই অর্থ কোম্পানি উচ্চ সুদে নেওয়া ঋণ পরিশোধে ব্যবহার করবে।

আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে আবেদন করা হবে। তাদের অনুমোদন সাপেক্ষে সিদ্ধান্তটি কার্যকর হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments