রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলারাতে দেশে ফিরবে এশিয়া চ্যাম্পিয়নরা
spot_img
spot_img

রাতে দেশে ফিরবে এশিয়া চ্যাম্পিয়নরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরা হলো যুবা টাইগাররা। রোববার (৮ ডিসেম্বর) ফাইনালে ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে লাল-সবুজের প্রতিনিধিরা।

এশিয়া কাপ জয়ের পর সোমবার (৯ ডিসেম্বর) রাতে দেশে ফিরবেন ক্রিকেটাররা। সঙ্গে আসবেন কোচিং স্টাফের সদস্যরাও। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত এগারোটায় এসে পৌঁছাবেন যুব দলের ক্রিকেটাররা।

এশিয়া চ্যাম্পিয়নদের জন্য বিসিবির থেকে সংবর্ধনা ও ডিনারের ব্যবস্থা থাকবে। বিসিবি সভপতি ফারুক আহমেদ দেশে ফিরলে ঘোষণা আসতে পারে পুরস্কারেরও।

এদিকে জুনিয়র টাইগারদের সাফল্যে অভিনন্দ জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররাও। অভিনন্দন বার্তায় অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম লিখেছেন, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের অনূর্ধ্ব-১৯ টিমকে অভিনন্দন। দারুণ করেছো ছেলেরা। মাশাআল্লাহ।

সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, অভিনন্দন যুবারা…তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments