সোমবার, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদরূপালী ব্যাংকের নতুন শেয়ার ইস্যুতে সম্মতি বিএসইসির
spot_img
spot_img

রূপালী ব্যাংকের নতুন শেয়ার ইস্যুতে সম্মতি বিএসইসির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির মূলধন বৃদ্ধির লক্ষ্যে নতুন সাধারণ শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ অনুমোদনের ফলে ব্যাংকটি সরকারের অনুকূলে প্রায় ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করতে পারবে, যার মাধ্যমে ব্যাংকের পরিশোধিত মূলধনও বৃদ্ধি পাবে।

সোমবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাধ্যমে বিষয়টি জানিয়েছে রূপালী ব্যাংক।

তথ্য অনুযায়ী, মূলধন শক্তিশালী করতে নতুন শেয়ার ইস্যুর উদ্যোগ নেয় ব্যাংকটি। গত বছরের ৩০ জুন এ বিষয়ে ডিএসইর মাধ্যমে আগ্রহ প্রকাশের পর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে প্রয়োজনীয় অনুমোদনের জন্য আবেদন করা হয়। আবেদন পর্যালোচনা শেষে গত রোববার (১২ জুলাই) এক চিঠির মাধ্যমে নতুন শেয়ার ইস্যুর বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দেয় কমিশন।

অনুমোদন অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুকূলে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের প্রতিনিধিত্বে জিওবি ইক্যুইটির বিপরীতে মোট ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করবে রূপালী ব্যাংক।

প্রতিটি শেয়ারের ইস্যুমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৫ টাকা প্রিমিয়াম হিসেবে ধরা হয়েছে। এ হিসাবে নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা মূলধন সংগ্রহ করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments