শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তালাল আলুর স্বাস্থ্য উপকারিতা
spot_img
spot_img

লাল আলুর স্বাস্থ্য উপকারিতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাধারণ সাদা আলুর পাশাপাশি লাল আলুও আমাদের দেশে সহজলভ্য। সাদা আলুর মতোই এটি রান্না, সিদ্ধ কিংবা বেক করে খাওয়া যায়। তবে লাল আলুর খোসায় সাধারণ আলুর চেয়ে দুই থেকে তিন গুণ বেশি অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। এ কারণে খোসাসহ লাল আলু খেলে বেশি উপকারিতা মেলে।

নিয়মিত লাল আলু খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা মিলবে তা জানানো হয়েছে ‘হেলদি বিল্ডার্জড’ এর এক প্রতিবেদনে।

শক্তি বৃদ্ধি
লাল আলু জটিল শর্করার চমৎকার উৎস। এটি কোষকে শক্তি জোগায়।

মানসিক চাপ কমায়
আজকাল মানসিক চাপে থাকা একটি সাধারণ ব্যাপার। দীর্ঘস্থায়ী মানসিক চাপ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা বাড়ায়। মানসিক চাপ কমাতে নিয়মিত লাল আলু খেতে পারেন। কারণ এটি মানসিক চাপ কমানোর জন্য উপকারী বি ভিটামিনের একটি চমৎকার উৎস।

উচ্চ রক্তচাপ কমায়

লাল আলু কলার মতোই পটাশিয়ামের একটি অসাধারণ উৎস। নিয়মিত লাল আলু খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃদরোগের ঝুঁকি কমে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
লাল আলু ভিটামিন সি-এরও একটি চমৎকার উৎস, যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ। আপনি যদি প্রায়ই সর্দি বা ফ্লুতে আক্রান্ত হন তাহলে নিয়মিত লাল আলু এবং অন্যান্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

ওজন কমায়
আপনার খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে আলু—তা লাল হোক বা অন্য যেকোনো রঙের—অন্তর্ভুক্ত করলে তা অবাঞ্ছিত ওজন কমাতে সাহায্য করতে পারে। কারণ এগুলো চর্বিহীন এবং ফাইবারে ভরপুর খাবার।

কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমায়
লাল আলুর মতো ফাইবার-সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments