ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ১৯ জুলাই সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির মোট ১০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি মোট ১৯ লাখ ৯ হাজার ৭৩৫টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। কোম্পানিটির ১৫ লাখ ৩৬ হাজার ৮৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০ কোটি ১৯ লাখ টাকা।
বেক্সিমকো ফার্মা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫ লাখ ৭৬ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮ কোটি ২৬ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন, সানলাইফ ইন্স্যুরেন্স, এইচ.আর টেক্সটাইল, ন্যাশনাল ব্যাংক, সোনালী পেপার, স্কয়ার ফার্মা ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments