বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলেনদেন ছাড়ালো হাজার কোটি: সূচক বৃদ্ধি অব্যাহত
spot_img
spot_img

লেনদেন ছাড়ালো হাজার কোটি: সূচক বৃদ্ধি অব্যাহত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: একদিন পরে ফের হাজার কোটি ছাড়িয়েছে দৈনিক লেনদেনের পরিমান। অব্যাহত সূচক বৃদ্ধির সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৬ সেপ্টেম্বর  ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৬.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১১৬.৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৮.৮৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক  পয়েন্ট ২.৭৭ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ১৭৬৪.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। সারাদিনে ডিএসইতে ৩৯ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার ৭২৫টি শেয়ার ২ লাখ ২৮ হাজার ৬৬৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৪৭ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ৮.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১০০.৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭০.৫৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬১.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। সারাদিনে ডিএসইতে ৩৬ কোটি ৫১ লাখ ২৮ হাজার ৭০৫টি শেয়ার ২ লাখ ৬ হাজার ২৮৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৯৫ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫১ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪১ শতাংশ বা ৬০.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৮৭.৮২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩৩ শতাংশ বা ২৯.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৬৮.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৮ লাখ ৩১ হাজার ৮৭২ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ২৭৫ টাকা।

সে হিসেবে সিএসইতে লেনদেন বেড়েছে ৯ কোটি ৫ লাখ ৩৭ হাজার ৫৯৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments