শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাকিবের সঙ্গে ‘তুফান’ দেখলেন শুভ
spot_img
spot_img

শাকিবের সঙ্গে ‘তুফান’ দেখলেন শুভ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। দীর্ঘদিন ধরে একচেটিয়া চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন এই নায়ক। এবারের ঈদে তার অভিনীত ‘তুফান’ সিনেমা মুক্তি পেয়েছে।

গতকাল সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ শো দেখতে হাজির হয়েছিলেন বর্তমান সময়ের আরেক চিত্রনায়ক আরিফিন শুভ। এসময় শাকিবের পা ছুঁয়ে সালাম করেন শুভ। দ্রুতই শুভকে বুকে জড়িয়ে নেন শাকিব খান।

এক সময় শাকিব-শুভর বাকযুদ্ধ চোখে পড়লেও বর্তমানে তাদের সম্পর্ক কেমন তা বুঝতে বাকি নেই ভক্তদের।

গতকাল রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় ‘তুফান’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দর্শক সারিতে বসে তুফান দেখেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, শুভ, মাসুমা রহমান নাবিলা, রায়হান রাফীসহ সিনেমাটির কলাকুশলীরা। এসময় ‘তুফান’ সিনেমার প্রশংসা করেন শুভ।

একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়েছে সিনেমাটির কাহিনি।

শাকিব ছাড়াও ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ওপার বাংলার মিমি চক্রবর্তী প্রমুখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments